শারদীয় দুর্গাপূজা উদযাপনে মিঠামইনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মিঠামইন প্রতিনিধি | মিঠামইন
অক্টোবর ৮, ২০২৬
শারদীয় দুর্গাপূজা উদযাপনে মিঠামইনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের মিঠামইনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলায় অনুষ্ঠিত প্রস্তুতি সভার বিভিন্ন সিদ্ধান্ত উপস্থিত সবাইকে অবগত করেন।

উপজেলা পর্যায়ে যে সকল সিদ্ধান্ত বাস্তবায়নযোগ্য সেগুলো সঠিকভাবে প্রতিপালনের জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

সভায় মিঠামইন থানার ওসি মনোয়ার মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়া, মিঠামইন বাজার বণিক সমিতির সভাপতি শাহেরীল আলম তপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়া, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিজয় কর রতন, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রোস্তম আলী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মিঠামইন উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তর কুমার দাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সৈয়দ হোসেন, উপজেলা জামায়াতের আমির মো. তাজুল ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন।

সভায় মিঠামইন উপজেলায় ১৭টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকগণসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া প্রস্তুতি সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একই দিন দুপুরে অষ্টগ্ৰাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এর কার্যালয়ে পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা নেতৃবৃন্দের সাথে সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মিঠামইন'র অন্যান্য খবর

সর্বশেষ