জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে মিঠামইনে প্রস্তুতি সভা

মিঠামইন প্রতিনিধি | মিঠামইন
আগস্ট ২, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে মিঠামইনে প্রস্তুতি সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে কিশোরগঞ্জের মিঠামইনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রস্তুতিমূলক সভায় অন্যদের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল সাফি, মিঠামইন থানার ওসি মো. মনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন রুবেল, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সৈয়দ হোসেন, মিঠামইন বাজার বনিক সমিতির সভাপতি শাহেরীল আলম তপন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি বিজয় কর রতন, এনসিপি নেতা এনামুল হক মুরাদ, উপজেলা পূজা উদযাপনের সদস্য সচিব উত্তম কুমার দাস, মিঠামইন মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের প্রভাষক সত্যজিৎ মণ্ডল, হাজী তায়েব উদ্দিন উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রহিমা বেগম প্রমুখ আলোচনায় অংশ নেন।

সভায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচির ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে প্রথমে উপজেলার কাঞ্চনপুরে শহীদ ইয়ামিন চৌধুরীর কবরস্থানে শ্রদ্ধা নিবেদন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাই যোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, মিঠামইনে একজন শহীদসহ ১৮ জন জুলাই যোদ্ধা রয়েছেন।

মিঠামইন'র অন্যান্য খবর

সর্বশেষ