কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
সভায় পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কদ্দুস মোমেন, চরফরাদী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, বুরুদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজাহান এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন বক্তব্য দেন।
এছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেবনাথ নারায়ণ, মির্জাপুর জজবাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি রনজিত দেবনাথ, সাংগঠনিক সম্পাদক দিলীপ রবিদাস, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জন সূত্রধর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল, চরফরাদী ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হোসেন এবং এনসিপির পাকুন্দিয়া উপজেলা শাখার আহ্বায়ক রাজিন সালেহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মণ্ডপগুলোর নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পূজা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।