জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।
কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।
র্যালিটি পৌর সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, মো. কামাল উদ্দিন ভিপি কামাল, মো. এরফান উদ্দিন, আব্দুস ছাত্তার, মানসুরুল হক বাবুল, মোফাজ্জল হোসেন, ইলিয়াছ উদ্দিন চুন্নু, মো. এমদাদুল হক মাসুদ ও আব্দুল কুদ্দুস মোমেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিক হোসেন রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল প্রমুখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।