কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ তদন্তে কমিটি

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
জুন ১৬, ২০২৬
কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ তদন্তে কমিটি

কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক রোগীর স্বজনকে আটকে রেখে মারধরের অভিযোগের ঘটনা তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। রবিবার (১৪ জুন) ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এই তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে নরসিংদী জেলার সিভিল সার্জনকে। এছাড়া কমিটির দুই সদস্য হলেন নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার এবং শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ইসরাত জাহান মৌ দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতিতে রয়েছেন।

ভুক্তভোগী, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভেতরে এক রোগীর স্বজন মো. উবায়দুল্লাহর সঙ্গে ডা. ইসরাত জাহান মৌ এর অপ্রীতিকর ঘটনা ঘটে।

মো. উবায়দুল্লাহর অভিযোগ, চিকিৎসক না থাকার ভিডিও করার অপরাধে ডা. ইসরাত জাহান মৌ তাকে একটি কক্ষে আটকে রেখে তার সহকারীদের মাধ্যমে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। এ ঘটনায় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অন্যদিকে ডা. ইসরাত জাহান মৌ অভিযোগকারী মো. উবায়দুল্লাহর বিরুদ্ধে তাকে লাঞ্ছিত করার পাল্টা অভিযোগ করেছেন।

এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম বলেন, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অভিযোগকারী মো. উবায়দুল্লাহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

বিষয়টি নিয়ে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

হাওরে ডাকাত দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

হাওরে ডাকাত দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেলো রেকর্ড ৪৩ বস্তা টাকা

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেলো রেকর্ড ৪৩ বস্তা টাকা

কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা

সর্বশেষ