কিশোরগঞ্জের মিঠামইনে ২০২৫-২৬ অর্থ বছরের প্রোগ্ৰাম এগ্ৰিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম আব্দুল্লাহ-বিন-শফিক।
এতে স্বাগত বক্তব্য রাখেন মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম খান অপু।
পার্টনার কংগ্রেসে অন্যদের মধ্যে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. আফতাব উদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল সাফি, উপজেলা সমবায় কর্মকর্তা ও কেওয়ারজোর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ সৈয়দ হোসেন প্রমুখ আলোচনায় অংশ নেন।
মিঠামইন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলমের সঞ্চালনায় উপজেলা সমাজসেবা কর্মকতা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ফাইজুর রাজ্জাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের মোহাম্মদ মাজহারুল ইসলাম প্রমুখসহ কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পার্টনার কংগ্রেসে শতাধিক কৃষক প্রতিনিধি ও কৃষাণি অংশ নেন।
কংগ্রেসের শুরুতে ভিডিও প্রদর্শনের মাধ্যমে মিঠামইন উপজেলা কৃষি বিভাগের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে এক নজরে মিঠামইনের কৃষি বিভাগের তথ্য ও কর্মকাণ্ডের সার্বিক চিত্র উঠে আসে।
উপস্থিত কৃষক প্রতিনিধি ও কৃষাণিরা ভিডিও চিত্র প্রদর্শন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।