পাকুন্দিয়ায় মাদক সেবনের অপরাধে চারজনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | পাকুন্দিয়া
আগস্ট ২, ২০২৬
পাকুন্দিয়ায় মাদক সেবনের অপরাধে চারজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাজহারুল ইসলাম নতুন মিয়া (৪৬), এহসান আজাদ (৪৬),শামিম মিয়া (২৫) ও নাসির উদ্দীন (৫২) নামের চার মাদকসেবীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাজহারুল ইসলাম নতুন মিয়ার বাড়ি উপজেলার জামালপুর গ্রামে, এহসান আজাদের বাড়ি কাগারচর গ্রামে, শামিম মিয়ার বাড়ি নামা দিগাম্বরদী গ্রামে এবং নাসির উদ্দীনের বাড়ি দক্ষিণ খামা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) ভোররাতে উপজেলার মঠখোলা এলাকার উত্তরা ব্যাংক সংলগ্ন একটি ভবনে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ওই চারজনকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও দণ্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

পাকুন্দিয়ায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ

পাকুন্দিয়ায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ

পাকুন্দিয়ায় বজ্রপাতে কৃষক নিহত

পাকুন্দিয়ায় বজ্রপাতে কৃষক নিহত

শিক্ষার্থীদের আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম: জালাল উদ্দীন এমপি

শিক্ষার্থীদের আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম: জালাল উদ্দীন এমপি

পাকুন্দিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভায় চুরি-ছিনতাই, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

পাকুন্দিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভায় চুরি-ছিনতাই, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা: এডভোকেট জালাল উদ্দীন এমপি

টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা: এডভোকেট জালাল উদ্দীন এমপি

পাকুন্দিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয়

পাকুন্দিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয়

পাকুন্দিয়ায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কলা ব্যবসায়ীর মৃত্যু

পাকুন্দিয়ায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কলা ব্যবসায়ীর মৃত্যু

মাদ্রাসা শিক্ষার্থীদেরও উপস্থিতি কম, পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের অসন্তোষ

মাদ্রাসা শিক্ষার্থীদেরও উপস্থিতি কম, পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের অসন্তোষ

সর্বশেষ