কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
জুন ২৪, ২০২৬
কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

“ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে আগামী ২৮ জুন কিশোরগঞ্জে ৫ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৬৫ হাজার ৫৪২ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৬০ হাজার ৬১৩ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল।

এছাড়া ক্যাম্পেইন পরবর্তী চার দিন জেলার হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী উপজেলা এবং বাজিতপুর উপজেলার হুমাইপুর ইউনিয়নের দুর্গম এলাকায় চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম পরিচালিত হবে।

বুধবার (২৪ জুন) বিকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে কিশোরগঞ্জের সিভিল সার্জনের কার্যালয় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনটি বাস্তবায়ন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. নাজমুল করিম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জনের কার্যালয় ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও পৌরসভার মোট ৩৬৩টি ওয়ার্ডের ২ হাজার ৯২১টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

পুলিশ সুপার মিজানের উদ্যোগে পর্যটকদের জন্য নানা সেবামূলক ব্যবস্থা

পুলিশ সুপার মিজানের উদ্যোগে পর্যটকদের জন্য নানা সেবামূলক ব্যবস্থা

কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন

কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন

কিশোরগঞ্জে কৃষিভিত্তিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে কৃষিভিত্তিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন

ডেঙ্গু ও হাম রোগীদের চিকিৎসা সেবায় আলো ছড়াচ্ছে সৈয়দ নজরুল মেডিকেল

ডেঙ্গু ও হাম রোগীদের চিকিৎসা সেবায় আলো ছড়াচ্ছে সৈয়দ নজরুল মেডিকেল

কিশোরগঞ্জে বিনামূল্যে ভূমিসেবা সহায়তা দিতে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন

কিশোরগঞ্জে বিনামূল্যে ভূমিসেবা সহায়তা দিতে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন

কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ড্যাব’র আলোচনা সভা

কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ড্যাব’র আলোচনা সভা

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জের ডিসি’কে স্মারকলিপি

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জের ডিসি’কে স্মারকলিপি

সর্বশেষ