পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেলো রেকর্ড ৪৩ বস্তা টাকা

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
জুন ২৭, ২০২৬
পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেলো রেকর্ড ৪৩ বস্তা টাকা

ছয় মাস পর এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুক খোলা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় জেলা প্রশাসক সোহানা নাসরিনের উপস্থিতিতে মসজিদের দানসিন্দুকগুলো খোলা হয়। এবার মসজিদের ১৩টি দানবাক্স থেকে সর্বোচ্চ ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে।

পরে বস্তাভর্তি টাকা মসজিদের দোতালায় নিয়ে যাওয়া হয় এবং মেঝেতে ঢেলে গণনার কাজ শুরু করা হয়। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর মসজিদের দানবাক্সগুলো খুলে ১১ কেটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গিয়েছিলো। এবার বস্তার হিসাবে সর্বোচ্চ টাকা পাওয়া যাওয়ায় এবার টাকার পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এবার টাকা গণনার কাজে জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন ছাত্র, পাগলা মসজিদ মাদ্রাসার ১০৬ জন ছাত্র, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী, পাগলা মসজিদের ৩৫ জন স্টাফ, জেলা প্রশাসকের কার্যালয়ের ১৯ জন স্টাফ, ৪০ জন পুলিশ সদস্য, ৮ জন র‌্যাব সদস্য ও ২০ জন আনসার অংশ নিচ্ছেন। এছাড়া টাকা গণনার কাজ তদারকি করছেন জেলা প্রশাসনের ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সকালে দানসিন্দুক খোলার সময় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, রূপালী ব্যাংক কিশোরগঞ্জ কর্পোরেট শাখার প্রধান মোহাম্মদ আলী হারেছী প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদ ও ইসলামি কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ পর্যন্ত সরাসরি দানের ১১৪ কোটি টাকা ও অনলাইনে দানের ২৪ লক্ষ ৭৬ হাজার ৮৮২ টাকা ব্যাংকে জমা আছে। এছাড়া মসজিদের দান করা বৈদেশিক মুদ্রাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার জেলা প্রশাসনের ট্রেজারিতে আছে।

তিনি আরও বলেন, জমা টাকার লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

কিশোরগঞ্জে পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি

কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ তদন্তে কমিটি

কিশোরগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ তদন্তে কমিটি

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি, বেডে বেডে গিয়ে খোঁজ নিলেন রোগীদের

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা

কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে এসপি’র নেতৃত্বে পুলিশের উচ্ছেদ অভিযান

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে এসপি’র নেতৃত্বে পুলিশের উচ্ছেদ অভিযান

সর্বশেষ