কুলিয়ারচরে ইয়াবাসহ আটক একজনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | কুলিয়ারচর
আগস্ট ২১, ২০২৬
কুলিয়ারচরে ইয়াবাসহ আটক একজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে শুক্রবার (২১ আগস্ট) নাছির মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটকের পর মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে।

কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াছিন খন্দকার সকালে এই মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

মোবাইল কোর্টে নাছির মিয়াকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডিত নাছির মিয়া কুলিয়ারচর উপজেলার বীরকাশিমনগর পশ্চিমপাড়ার মো. ইউসুফের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াছিন খন্দকারের নেতৃত্বে বাংলাদেশ আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শুক্রবার (২১ আগস্ট) সকালে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

অভিযানে ৩ পিস ইয়াবাসহ নাছির মিয়াকে তার বসতঘর থেকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন খন্দকারের নিকট প্রসিকিউশন দায়ের করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন খন্দকার মোবাইল কোর্টের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

কুলিয়ারচর'র অন্যান্য খবর

কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আটকের সময় উত্তেজনা

কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আটকের সময় উত্তেজনা

কুলিয়ারচরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, মামলা, ৯ ঘণ্টা পর ফের গ্রেপ্তার, ওসি ক্লোজড

কুলিয়ারচরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, মামলা, ৯ ঘণ্টা পর ফের গ্রেপ্তার, ওসি ক্লোজড

নানার বাড়ির কক্ষে ঝুলছিলো তরুণীর নিথর দেহ, মধ্যরাতে নানির মোবাইলে পাঠান ভিডিও

নানার বাড়ির কক্ষে ঝুলছিলো তরুণীর নিথর দেহ, মধ্যরাতে নানির মোবাইলে পাঠান ভিডিও

সড়ক নিরাপদ রাখতে গিয়ে সড়কেই জীবন দিলেন পুলিশ সদস্য

সড়ক নিরাপদ রাখতে গিয়ে সড়কেই জীবন দিলেন পুলিশ সদস্য

সাবেক স্ত্রীর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

সাবেক স্ত্রীর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

কুলিয়ারচরে ইউএনও’র অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো কিশোরী, পিতাকে জরিমানা

কুলিয়ারচরে ইউএনও’র অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো কিশোরী, পিতাকে জরিমানা

বাড়ি ছেড়ে অজানার পথে দুই শিশু, হকারের মানবিকতায় স্বস্তি ফিরল দুই পরিবারে

বাড়ি ছেড়ে অজানার পথে দুই শিশু, হকারের মানবিকতায় স্বস্তি ফিরল দুই পরিবারে

জুয়েল হত্যা নিয়ে উত্তাল বড়চারা: প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও নিরপরাধদের অব্যাহতির দাবি

জুয়েল হত্যা নিয়ে উত্তাল বড়চারা: প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও নিরপরাধদের অব্যাহতির দাবি

সর্বশেষ