কুলিয়ারচরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, মামলা, ৯ ঘণ্টা পর ফের গ্রেপ্তার, ওসি ক্লোজড

আহমেদ সিফাত | কুলিয়ারচর
সেপ্টেম্বর ১৫, ২০২৬
কুলিয়ারচরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, মামলা, ৯ ঘণ্টা পর ফের গ্রেপ্তার, ওসি ক্লোজড

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়া পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

একই ঘটনায় কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিনকে শোকজ করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক কারণে তাঁকে ক্লোজড করা হয়েছে।

এছাড়া প্রথমবার গ্রেপ্তারের প্রায় নয় ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে আবার গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় তাঁকে হাতকড়াসহ পুনরায় গ্রেপ্তার করা হয়।

রেনু মিয়া উপজেলার ছয়সূতী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং মাধবদী এলাকার মৃত ইল্লাল মিয়ার ছেলে।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে রেনু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, রেনু মিয়াকে গ্রেপ্তারের পর তাঁর দুই হাতে হাতকড়া পরানো হয়। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে ঘেরাও করে ধস্তাধস্তির মাধ্যমে রেনু মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেন। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হন।

ঘটনার পর রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। একাধিক দল নিয়ে অভিযান চালিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে মাধবদী এলাকায় তাঁকে হাতকড়াসহ পুনরায় গ্রেপ্তার করা হয়।

তবে এর আগে রেনু মিয়া ছয়সূতী ইনসাইডার নামক এক আওয়ামী সামর্থিত ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় গ্রেপ্তারের আগের কয়েকটি ইস্যু সংক্রান্ত কথা বলেন এবং আধা ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছিলেন। তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে নাকি তিনি আত্মসমর্পণ করছেন এবিষয়ে ধোঁয়াসা রয়েছে।

রেনু মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া, পুলিশের কাজে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) শরাফিন মিয়া বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় দণ্ডবিধির ১৮৬, ৩৩২, ২২৪, ২২৫, ৩৫৩ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় এসআই শরাফিন মিয়া, কনস্টেবল বাবলু মিয়া ও কনস্টেবল সোহেল রানা আহত হন। পরে তাঁরা কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

রেনু মিয়াকে আটকের পর তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ সাতজন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। তাঁদের মধ্যে মোছা. ইতি আক্তার, মোছা. সাদিয়া, মোছা. আকলিমা আক্তার ও রত্নাকে মামলায় আসামি করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

অন্য তিন নারীর বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ একজন গ্রেপ্তারকৃত ব্যক্তি পালিয়ে যাওয়ার ঘটনায় কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিনকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক কারণে তাঁকে ক্লোজড করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা নিয়ে প্রশাসনিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

কুলিয়ারচর'র অন্যান্য খবর

কুলিয়ারচরে ইয়াবাসহ আটক একজনের জেল-জরিমানা

কুলিয়ারচরে ইয়াবাসহ আটক একজনের জেল-জরিমানা

নানার বাড়ির কক্ষে ঝুলছিলো তরুণীর নিথর দেহ, মধ্যরাতে নানির মোবাইলে পাঠান ভিডিও

নানার বাড়ির কক্ষে ঝুলছিলো তরুণীর নিথর দেহ, মধ্যরাতে নানির মোবাইলে পাঠান ভিডিও

সড়ক নিরাপদ রাখতে গিয়ে সড়কেই জীবন দিলেন পুলিশ সদস্য

সড়ক নিরাপদ রাখতে গিয়ে সড়কেই জীবন দিলেন পুলিশ সদস্য

সাবেক স্ত্রীর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

সাবেক স্ত্রীর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

কুলিয়ারচরে ইউএনও’র অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো কিশোরী, পিতাকে জরিমানা

কুলিয়ারচরে ইউএনও’র অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো কিশোরী, পিতাকে জরিমানা

বাড়ি ছেড়ে অজানার পথে দুই শিশু, হকারের মানবিকতায় স্বস্তি ফিরল দুই পরিবারে

বাড়ি ছেড়ে অজানার পথে দুই শিশু, হকারের মানবিকতায় স্বস্তি ফিরল দুই পরিবারে

জুয়েল হত্যা নিয়ে উত্তাল বড়চারা: প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও নিরপরাধদের অব্যাহতির দাবি

জুয়েল হত্যা নিয়ে উত্তাল বড়চারা: প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও নিরপরাধদের অব্যাহতির দাবি

কুলিয়ারচরের ইউএনও’র উদ্যোগে ভেঙে যাওয়া পরিবারে ফিরলো শান্তি ও সম্প্রীতি

কুলিয়ারচরের ইউএনও’র উদ্যোগে ভেঙে যাওয়া পরিবারে ফিরলো শান্তি ও সম্প্রীতি

সর্বশেষ