কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

আহমেদ সিফাত | কুলিয়ারচর
অক্টোবর ১৬, ২০২৬
কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জুনায়েদ নামে এক তরুণ ফুটবল খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জুনায়েদ কুলিয়ারচর পৌরসভার পশ্চিম কামালিয়াকান্দি গ্রামের বাসিন্দা ফালু বাবুর্চির ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গত বুধবার (১৪ অক্টোবর) রাতে হঠাৎ জুনায়েদের শরীরে তীব্র জ্বর দেখা দেয়। পরে তাঁকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়।

পরিবার সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুনায়েদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তাঁর নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। একপর্যায়ে পথেই তাঁর মৃত্যু হয়।

তরুণ বয়সে জুনায়েদের এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা।

একজন ফুটবল খেলোয়াড় হিসেবে পরিচিত জুনায়েদের মৃত্যুতে পশ্চিম কামালিয়াকান্দি এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

কুলিয়ারচর'র অন্যান্য খবর

কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আটকের সময় উত্তেজনা

কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আটকের সময় উত্তেজনা

কুলিয়ারচরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, মামলা, ৯ ঘণ্টা পর ফের গ্রেপ্তার, ওসি ক্লোজড

কুলিয়ারচরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, মামলা, ৯ ঘণ্টা পর ফের গ্রেপ্তার, ওসি ক্লোজড

কুলিয়ারচরে ইয়াবাসহ আটক একজনের জেল-জরিমানা

কুলিয়ারচরে ইয়াবাসহ আটক একজনের জেল-জরিমানা

নানার বাড়ির কক্ষে ঝুলছিলো তরুণীর নিথর দেহ, মধ্যরাতে নানির মোবাইলে পাঠান ভিডিও

নানার বাড়ির কক্ষে ঝুলছিলো তরুণীর নিথর দেহ, মধ্যরাতে নানির মোবাইলে পাঠান ভিডিও

সড়ক নিরাপদ রাখতে গিয়ে সড়কেই জীবন দিলেন পুলিশ সদস্য

সড়ক নিরাপদ রাখতে গিয়ে সড়কেই জীবন দিলেন পুলিশ সদস্য

সাবেক স্ত্রীর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

সাবেক স্ত্রীর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

কুলিয়ারচরে ইউএনও’র অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো কিশোরী, পিতাকে জরিমানা

কুলিয়ারচরে ইউএনও’র অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো কিশোরী, পিতাকে জরিমানা

বাড়ি ছেড়ে অজানার পথে দুই শিশু, হকারের মানবিকতায় স্বস্তি ফিরল দুই পরিবারে

বাড়ি ছেড়ে অজানার পথে দুই শিশু, হকারের মানবিকতায় স্বস্তি ফিরল দুই পরিবারে

সর্বশেষ