কুলিয়ারচরে দুর্গোৎসব ঘিরে ১৫০ দুস্থ হিন্দু নারীকে শাড়ি, ৩৫ মণ্ডপে ২১ টন চাল বিতরণ

আহমেদ সিফাত | কুলিয়ারচর
অক্টোবর ২০, ২০২৬
কুলিয়ারচরে দুর্গোৎসব ঘিরে ১৫০ দুস্থ হিন্দু নারীকে শাড়ি, ৩৫ মণ্ডপে ২১ টন চাল বিতরণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫০ জন অসহায় ও দুস্থ হিন্দু সম্প্রদায়ের নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার ৩৫টি পূজামণ্ডপে প্রতিটিতে ৬০০ কেজি করে মোট ২১ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়ে তা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব সহায়তা দেওয়া হয়। স্থানীয় সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি'র দিকনির্দেশনা ও পরামর্শক্রমে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে বরাদ্দ করা চাল পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে, দুস্থ নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ইজাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি ঘোষ ও সাধারণ সম্পাদক অরূপ রতন দাস বিজয়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সলিল কান্তি রায় ও সাধারণ সম্পাদক মন্টু বিহারি ঘোষসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পূজামণ্ডপ পরিদর্শনকালে ইউএনও সাফফাত আরা সাঈদ দুর্গাপূজার প্রস্তুতি, সার্বিক নিরাপত্তা ও আয়োজনের বিষয়ে খোঁজ নেন। উৎসব সুষ্ঠু, আনন্দমুখর ও সবার অংশগ্রহণে উদ্‌যাপনের পরিবেশ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ সহায়তা কার্যক্রম নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে চাল বিতরণের ফলে আয়োজকেরা ধর্মীয় আয়োজন সম্পন্ন করতে সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।

তাঁদের মতে, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধেরও প্রতীক। উৎসবকে কেন্দ্র করে দুস্থ নারীদের বস্ত্র সহায়তা এবং পূজামণ্ডপে খাদ্যসহায়তা দেওয়ার মতো উদ্যোগ পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বাড়ানোর পাশাপাশি কুলিয়ারচরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

কুলিয়ারচর'র অন্যান্য খবর

উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী শরীফুল আলমের

উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী শরীফুল আলমের

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আটকের সময় উত্তেজনা

কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আটকের সময় উত্তেজনা

কুলিয়ারচরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, মামলা, ৯ ঘণ্টা পর ফের গ্রেপ্তার, ওসি ক্লোজড

কুলিয়ারচরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, মামলা, ৯ ঘণ্টা পর ফের গ্রেপ্তার, ওসি ক্লোজড

কুলিয়ারচরে ইয়াবাসহ আটক একজনের জেল-জরিমানা

কুলিয়ারচরে ইয়াবাসহ আটক একজনের জেল-জরিমানা

নানার বাড়ির কক্ষে ঝুলছিলো তরুণীর নিথর দেহ, মধ্যরাতে নানির মোবাইলে পাঠান ভিডিও

নানার বাড়ির কক্ষে ঝুলছিলো তরুণীর নিথর দেহ, মধ্যরাতে নানির মোবাইলে পাঠান ভিডিও

সড়ক নিরাপদ রাখতে গিয়ে সড়কেই জীবন দিলেন পুলিশ সদস্য

সড়ক নিরাপদ রাখতে গিয়ে সড়কেই জীবন দিলেন পুলিশ সদস্য

সাবেক স্ত্রীর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

সাবেক স্ত্রীর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

সর্বশেষ