কিশোরগঞ্জের হাওরপল্লীতে দেবদারু ও বকুল

স্টাফ রিপোর্টার | রকমারি
সেপ্টেম্বর ২৫, ২০২৬
কিশোরগঞ্জের হাওরপল্লীতে দেবদারু ও বকুল

কিশোরগঞ্জের মনোরম আবাসিক এলাকা ‘হাওরপল্লী’র সবুজ-সুন্দর বাড়াতে লাগানো হয়েছে দেবদারু ও বকুল ফুলের চারা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমআর নামাজ শেষে এলাকার দুইটি সড়কে চারাগুলো লাগানো হয়।

আবাসিক এলাকার সভাপতি শাহ মো. ওবায়েদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানের নেতৃত্বে এই উদ্যোগ শুরু হয়। হাওরপল্লীর বাসিন্দারা উৎসাহ-উদ্দীপনা নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে ছিলেন হাওরপল্লীর সদস্য মাহমুদুল হাসান আনোয়ার, মো. আলমগীর হোসেন, হাফেজ মাওলানা আতাউর রহমান, মো. হিজবুল্লাহ, বায়েজিদ বখতিয়ার, শামছুল ইসলাম উজ্জ্বল, মো. হুজাইফা, আরিফ রহমান, মো. রাকিব। মসজিদ কমিটির পক্ষ থেকে ছিলেন কমিটির সহসভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, মসজিদের খতিব মো. সানাউল্লাহ, মো. আব্দুল্লাহ আল মামুন এবং জিয়াউর রহমান, শাহ ওবায়েদ নেহান।

হাওরপল্লীকে পরিবেশবান্ধব আবাসিক হিসেবে গড়ে তুলতে দেবদারু ও বকুলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি শাহ মো. ওবায়েদ উল্লাহ। দেবদারুর গঠন আর বকুলের ঘ্রাণ হাওরপল্লীকে সুন্দর ও স্নিগ্ধ করে তুলবে বলে আশা করছেন তিনি।

সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বলেন, “আবাসিক এলাকার সুন্দর এবং পরিবেশ উন্নয়নে দেবদারু ও বকুল চমৎকার। দেবদারুর সোজা গঠন  স্থাপত্যে সুশৃঙ্খল আবাহ তৈরি করে। সড়কের দুই পাশে দেবদারু থাকলে বাতাসের বেগ কমে, পরিবেশ শান্ত রাখে।”

কিছুদিন পর বকুলের ঘ্রাণ হাওরপল্লীর সকাল ও সন্ধ্যা সতেজ করবে। বকুল ঝরে সড়কে গালিচা তৈরি হবে বলে আশা রাখছেন তিনি।

রকমারি'র অন্যান্য খবর

সর্বশেষ