কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন 'গ্রীন হিউম্যান সোসাইটি'র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এই আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন বার্ষিক সাধারণ সভার সভাপতি খাইরুল বাশার ও প্রস্তাবক আবুল বাসার।
কমিটিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. আশিকুজ্জামান আশিককে আহ্বায়ক এবং আশরাফুল ইসলাম নাদিমকে সদস্য সচিব করা হয়েছে।
আগামী ৬ মাসের জন্য ১৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আহ্বায়ক কমিটির অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক আকিদ রহমান পান্থ, সহ-সাংগঠনিক সম্পাদক রুবায়েদ আহমেদ, অর্থ সম্পাদক শেখ তাসনিম, সহ-অর্থ সম্পাদক ইতি আক্তার, দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মোছা. মনি আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক অনিফা জান্নাত আলেয়া, সহ-সমাজ কল্যাণ সম্পাদক নাসরিন আক্তার, মিডিয়া ও প্রচার সম্পাদক আব্দুস সামাদ বিজয় এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক দীপ্ত চন্দ।
এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ শামীম রেজা, নুসরাত সুফিয়া, তামান্না আক্তার শিখা ও জিনিয়া জিদানি।
আগামী ৪ মাসের মধ্যে আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ করার জন্য অনুমোদনপত্রে অনুরোধ জানানো হয়েছে।