কিশোরগঞ্জে শুরু হয়েছে জেলা ফল মেলা, নানান ফলের সমাহার

স্টাফ রিপোর্টার | কৃষি
জুন ২৩, ২০২৬
কিশোরগঞ্জে শুরু হয়েছে জেলা ফল মেলা, নানান ফলের সমাহার

দেশিবিদেশি নানান জাতের ফল নিয়ে কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুরে খামারবাড়িতে শুরু হয়েছে তিনদিনের জেলা ফল মেলা। মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রশাসনের সহযোগিতায় কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে এ মেলা, যা আগামি বৃহস্পতিবারে (২৫ জুন) শেষ হবে।

মেলায় ৮টি স্টল দেওয়া হয়েছে। বিভিন্ন জাতের আমসহ, কাঁঠাল, কলা, আনারস, কাঠলিচু, কদবেল, জাম, চালতা, ডেউয়া, ডেফল, করমচা, তৈকর, চেরি, সফেদা,আনার, বিলিম্বি, কাঠবাদাম, আমড়া, ডুমুর, বেল, কামরাঙ্গা, পেয়ারা, ড্রাগন, তাল, নারিকেল, গাব, পেঁপে, জামরুল, লটকন, অরবরই, আমলকি, দেশি মাল্টা, জাম্বুরা, ডালিম ও নানান ফল এসব স্টলে শোভা পাচ্ছে।

'করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বার মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে ৯টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। এরপর তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন।

এ সময় স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, জেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান জানান, জেলাবাসীর কাছে দেশি ও নতুন জাতের মৌসুমি ফল পরিচিত করিয়ে দিতেই এ মেলার আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. শাহীনুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. ইমরুল কায়েস এবং কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

কৃষি'র অন্যান্য খবর

সর্বশেষ