কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ নেতা দিদার আকন্দ (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং পূর্ব পুরুরা গ্রামের মৃত বাহার আকন্দের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও দিদার আকন্দ ২০২১ সনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় সতেরদ্রোন গ্রামের সুজন মিয়া নামে এক যুবক হত্যা মামলার ৩ নম্বর আসামি।
কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও থানার সেকেন্ড অফিসার মো. শফিউল্লাহ বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে দিদার আকন্দকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।