কিশোরগঞ্জে চোলাই মদ ও গাঁজা খাওয়ার সরঞ্জামসহ আটক চারজনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
অক্টোবর ৫, ২০২৬
কিশোরগঞ্জে চোলাই মদ ও গাঁজা খাওয়ার সরঞ্জামসহ আটক চারজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে চোলাই মদ ও গাঁজা খাওয়ার সরঞ্জামসহ আটক সুমন (৩৫), মো. মবিন (২০), মো. লাবিব (১৯) ও দিপু (২১) নামে চারজনকে আটক করে মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্টে সুমনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মো. মবিন, মো. লাবিব ও দিপুকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।

তাদের মধ্যে সুমন কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকার মৃত আমির আলীর ছেলে, মো. মবিন কিশোরগঞ্জ সদর উপজেলার কাতিয়ারচর এলাকার মো. জামালের ছেলে, মো. লাবিব জেলা শহরের নগুয়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং দিপু নগুয়া বটতলা এলাকার খোকন মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি এর নেতৃত্বে জেলা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেল কিশোরগঞ্জ শহরের হারুয়া ও পৌরসভা এলাকায় সোমবার (৫ অক্টোবর) দুপুরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

অভিযানে ২৫০মিলিগ্রাম চোলাই মদ ও গাঁজা খাওয়ার সরঞ্জামসহ সুমন, মো. মবিন, মো. লাবিব ও দিপু এই চারজনকে আটক করে মোবাইল কোর্ট আইনে মামলা দায়ের করা হয়।

মোবাইল কোর্টের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি আটক চারজনের মধ্যে সুমনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. মবিন, মো. লাবিব ও দিপুকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ