কিশোরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভায় মাদক থেকে দূরে থাকার শপথ শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
অক্টোবর ১, ২০২৬
কিশোরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভায় মাদক থেকে দূরে থাকার শপথ শিক্ষার্থীদের

মাদক থেকে দূরে থাকার শপথ নিয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকায় অবস্থিত আলহাজ্ব সামছুদ্দিন ভূঞা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা এই শপথ নেয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।

আলহাজ্ব সামছুদ্দিন ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমাইয়া আক্তার রুনার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।

শুকতারা সমাজকল্যাণ সংস্থার সভাপতি রেজাউল হাসনাত নাহিদের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, অভিভাবক সদস্য মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাদকবিরোধী শপথ বাক্য করান প্রধান শিক্ষক সুমাইয়া আক্তার রুনা।

এছাড়া আলোচনা সভায় শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী লিফলেট এবং মাদকবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করা হয়।
 

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ