কিশোরগঞ্জে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে কয়েকশ’ মানুষ পেলেন গাছের চারা

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
অক্টোবর ৯, ২০২৬
কিশোরগঞ্জে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে কয়েকশ’ মানুষ পেলেন গাছের চারা

কিশোরগঞ্জে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শতাধিক মানুষের মধ্যে বিভিন্ন জাতের ফলদ গাছের চারা বিতরণ করেছে গ্রিন হিউম্যানিটি সোসাইটি (জিএইচএস) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জ জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে সংগঠনটির ‘গ্রিন ফ্রাইডে’ কর্মসূচিতে এসব চারা বিতরণ করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) ছিল তাদের এ কর্মসূচির ষষ্ঠ ও এ বছরের শেষ পর্ব। এর আগে তারা পাঁচ পর্বে হাজারের বেশি চারা বিতরণ করে।

বিকাল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন প্লাস্টিক বর্জ্য নিয়ে এসে চারা সংগ্রহ করতে যান।

এদের কেউ পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, কেউ প্লাস্টিকের চেয়ারের ভাঙ্গা হাতল, আবার কেউ পুরোনো প্লাস্টিকের খেলনা জমা দিয়ে চারা নিয়ে যান।

প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলা রোধ করা এবং মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল বলে সংগঠনটি জানায়।

বড়োসড় একটি ব্যাগভর্তি বোতল নিয়ে গাছের চারা নিতে এসেছিলেন শহরের গাইটাল এলাকার বাসিন্দা আব্দুর রউফ (৫২)। তিনি বলেন, বোতলগুলো পরিত্যক্ত অবস্থায় ঘরের কোণে পড়েছিল। ফেসবুকে তাদের কর্মসূচির খবর পেয়ে বোতলগুলো নিয়ে এসেছি। এগুলোর বিনিময়ে দশটি ফল গাছের চারা পেয়েছি। বাড়ির আঙিনায় এগুলো রোপন করব। তাদের উদ্যোগটি আমার খুব ভালো লেগেছে।

তাদের কর্মসূচির খবর পেয়ে একমাস ধরে বাসায় বোতল জমাচ্ছিল খরমপট্টি এলাকার শিশু শিক্ষার্থী আরিফ (১০)। গাছের চারা পেয়ে সে বলল, ‘দুইটি পেয়ারা গাছের ও একটি লেবু গাছের চারা পেয়েছি। এগুলো ছাদে রোপন করব। গাছের চারা পেয়ে আমার খুব আনন্দ লাগছে।’

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক আশিকুজ্জামান আশিক বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। বর্জ্য সংগ্রহের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি মানুষের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে তাঁরা কাজ করছেন।

সংগঠনটির সদস্যসচিব আশরাফুল ইসলাম নাদিম বলেন, কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাঁদের অনুপ্রাণিত করেছে। এই সচেতনতা আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান তাঁরা।

সহসাংগঠনিক সম্পাদক রুবায়েদ আহমেদ বলেন, ছোট উদ্যোগ থেকেও বড় পরিবর্তন আসতে পারে। প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

চারা বিতরণের পাশাপাশি কর্মসূচিতে ‘গ্রিন লাকি ড্র’ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থা ছিল। আয়োজনটিতে সার্বিক সহযোগিতা করে তবিবি সেইফ ফুড।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগের পাঁচ পর্বসহ এ বছরের ছয়টি আয়োজনে গ্রিন হিউম্যানিটি সোসাইটির ব্যানারে কয়েক শ মানুষের কাছে এক হাজারের বেশি গাছের চারা বিতরণ করেছেন তারা। পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ প্রতিরোধ, বৃক্ষরোপণ, শিক্ষা সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে কাজ করে গ্রিন হিউম্যানিটি সোসাইটি।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

কিশোরগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ১৪১ জন চক্ষু রোগী

কিশোরগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ১৪১ জন চক্ষু রোগী

শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে কিশোরগঞ্জে ছাত্র অধিকারের আলোচনা ও দোয়া

শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে কিশোরগঞ্জে ছাত্র অধিকারের আলোচনা ও দোয়া

কিশোরগঞ্জে চোলাই মদ ও গাঁজা খাওয়ার সরঞ্জামসহ আটক চারজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জে চোলাই মদ ও গাঁজা খাওয়ার সরঞ্জামসহ আটক চারজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি বালাম বইয়ের পাতা চুরি

কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি বালাম বইয়ের পাতা চুরি

মেজর আখতারের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ, নিঃশর্ত মুক্তি দাবি

মেজর আখতারের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ, নিঃশর্ত মুক্তি দাবি

কিশোরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভায় মাদক থেকে দূরে থাকার শপথ শিক্ষার্থীদের

কিশোরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভায় মাদক থেকে দূরে থাকার শপথ শিক্ষার্থীদের

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

সর্বশেষ