২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, অফিস সেক্রেটারি জামাল উদ্দিন মাস্টার, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার, যুব বিভাগের সভাপতি মাওলানা আলী হোসেন রণি কাউসারী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কটিয়াদী উপজেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম দুলালসহ স্থানীয় নেতৃবৃন্দ।