কটিয়াদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এমপি জালাল উদ্দিন

গুপ্ত ও স্বৈরাচারী শক্তি এক কাতারে দাঁড়িয়ে একই ভাষায় কথা বলছে

মাসুম পাঠান | কটিয়াদী
অক্টোবর ২৮, ২০২৬
গুপ্ত ও স্বৈরাচারী শক্তি এক কাতারে দাঁড়িয়ে একই ভাষায় কথা বলছে

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, গুপ্ত ও স্বৈরাচারী শক্তি এক কাতারে দাঁড়িয়ে একই ভাষায় কথা বলছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা যুবদলের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন এমপি এসব কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি করে উপজেলা যুবদল। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন এমপি বলেন, বাংলাদেশের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ২১৪ আসন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। দেশকে সুন্দরভাবে পরিচালনায় আমরা সবার সহযোগিতা চাই। তবে কেউ যদি আমাদের রক্তচক্ষু দেখায়, আমরাও তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো না।

এ সময় তিনি তারেক রহমানের নেতৃত্ব ও ত্যাগের কথা স্মরণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, আমাদের স্লোগান হবে- তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সঙ্গে, তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।

কটিয়াদী উপজেলা যুবদলের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সিনিয়র সহসভাপতি বাবু জহরলাল সাহা, সহসভাপতি শফিকুল ইসলাম শফিক ও মিজানুর রহমান স্বপন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাসরিফুল হাসিবসহ বিভিন্ন ইউনিয়নের যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ