পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের জেল-জরিমানা

আবু হানিফ | পাকুন্দিয়া
নভেম্বর ১, ২০২৬
পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের জেল-জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের অপরাধে শাহ আলম (২৫) নামে এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিনশত টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) বিকালে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

দণ্ডিত শাহ আলম পাকুন্দিয়া উপজেলার টান লক্ষিয়া গ্রামের সাইকুল ইসলামের ছেলে।

মোবাইল কোর্টের বিচারক পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

মোবাইল কোর্ট সূত্র জানায়, শাহ আলমকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পাকুন্দিয়া থানা পুলিশের সহযোগিতায় ইউএনও রুপম দাস মোবাইল কোর্ট পরিচালনা করেন।

শাহ আলমকে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(৫) ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিনশত টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টের বিচারক রুপম দাস।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ