জাতীয় যুব দিবসে মিঠামইনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও ঋণ বিতরণ

বিজয় কর রতন | মিঠামইন
নভেম্বর ১, ২০২৬
জাতীয় যুব দিবসে মিঠামইনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় যুব দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের মিঠামইনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার (১ নভেম্বর) এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে যুব উন্নয়নের সুবিধাভোগী বিভিন্ন সংগঠনের মহিলা ও পুরুষরা অংশ নেন।

আনন্দ শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ই আ ম মামুন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে মিঠামইন বাজার বনিক সমিতির সভাপতি মো. শাহেরীল আলম তপন, হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফ উদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল চন্দ্র দেবনাথ, সাংবাদিক মো. তাজুল ইসলাম, সুবিধাভোগী মার্জিয়া আক্তার, সেলাই প্রশিক্ষণার্থী তুহিনা আক্তার, প্রশিক্ষণার্থী মো. সোহেল রানা, জয়িতা ও পুরষ্কার প্রাপ্ত সফল নারী উদ্যোক্তা আছিয়া আক্তার, সুবিধাভোগী মো. হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্য শেষে উদ্যোক্তা সোহেল রানার হাতে যুব ঋণের এক লাখ টাকার চেক প্রধান অতিথি ও যুব উন্নয়ন কর্মকর্তা তুলে দেন।

মিঠামইন'র অন্যান্য খবর

সর্বশেষ