চরকাওনা মুনিয়ারীকান্দা দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আবু হানিফ | পাকুন্দিয়া
নভেম্বর ৩, ২০২৬
চরকাওনা মুনিয়ারীকান্দা দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চরকাওনা মুনিয়ারীকান্দা দাখিল মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ নিশ্চিত করতে ১ কোটি ২৯ লাখ ৪ হাজার ২৯৬ টাকা ৯০ পয়সা ব্যয়ে এ একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান খান সুমন এবং সদস্য সচিব মো. রাকিবুল আলম ছোটন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চরকাওনা মুনিয়ারীকান্দা দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল হালিম।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য উন্নত ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে এ ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণের পাশাপাশি স্যানিটারি, পানি সরবরাহ ও অভ্যন্তরীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করা হবে।

নির্মাণকাজের চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৯ লাখ ৪ হাজার ২৯৬ টাকা ৯০ পয়সা। কাজের মেয়াদ ৩৬০ দিন। গত ৮ জুন ২০২৬ তারিখে নির্মাণকাজের কার্যাদেশ দেওয়া হয়। কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া কলেজ রোডের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জে.এ ট্রেডার্স এ নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

ভবনটি নির্মিত হলে মাদ্রাসার শ্রেণিকক্ষ সংকট দূর হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ