কটিয়াদীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দিন

মাসুম পাঠান | কটিয়াদী
নভেম্বর ৩, ২০২৬
কটিয়াদীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দিন

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার চরনোয়াকান্দি খামখেয়ালি বাজার থেকে চরপুক্ষিয়া মৃধাবাড়ি হয়ে দক্ষিণ চরপুক্ষিয়া জালালপুর রোড পর্যন্ত সড়কটির সংস্কার ও উন্নয়ন কাজ করা হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামে এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় প্রায় এক কিলোমিটার সড়কটি সংস্কার ও উন্নয়ন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা।

জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিব এবং জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম সবুজ।

উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ