শিক্ষার্থীদের আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম: জালাল উদ্দীন এমপি

আবু হানিফ | পাকুন্দিয়া
জুলাই ২৮, ২০২৬
শিক্ষার্থীদের আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম: জালাল উদ্দীন এমপি

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন বলেছেন, শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জনের পাশাপাশি আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পাকুন্দিয়ায় দিনব্যাপী স্কাউটস ওরিয়েন্টেশন কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ স্কাউটস পাকুন্দিয়া উপজেলা শাখা এ প্রশিক্ষণ কোর্সের র আয়োজন করে।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় অর্ধশত শিক্ষক অংশগ্রহণ করেন। এর মাধ্যমে শিক্ষকদের স্কাউটিং কার্যক্রম সম্পর্কে দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে স্কাউটিংয়ের আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন এডভোকেট মো. জালাল উদ্দীন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে স্কাউটিংয়ের মতো চরিত্রগঠনমূলক কার্যক্রমের বিকল্প নেই।

তিনি শিক্ষার্থীদের স্কাউটিং কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

ওরিয়েন্টেশন কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল্লাহ আল মাসুম, মো. সাইফুদ্দিন এবং মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণে স্কাউটিংয়ের উদ্দেশ্য, নেতৃত্বের গুণাবলি, দলগত কাজ, শৃঙ্খলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণ বিষয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

পাকুন্দিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভায় চুরি-ছিনতাই, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

পাকুন্দিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভায় চুরি-ছিনতাই, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা: এডভোকেট জালাল উদ্দীন এমপি

টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা: এডভোকেট জালাল উদ্দীন এমপি

পাকুন্দিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয়

পাকুন্দিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয়

পাকুন্দিয়ায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কলা ব্যবসায়ীর মৃত্যু

পাকুন্দিয়ায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কলা ব্যবসায়ীর মৃত্যু

মাদ্রাসা শিক্ষার্থীদেরও উপস্থিতি কম, পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের অসন্তোষ

মাদ্রাসা শিক্ষার্থীদেরও উপস্থিতি কম, পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের অসন্তোষ

পাকুন্দিয়ায় মাদক সেবন ও মা-বাবাকে নির্যাতনের অপরাধে যুবকের জেল-জরিমানা

পাকুন্দিয়ায় মাদক সেবন ও মা-বাবাকে নির্যাতনের অপরাধে যুবকের জেল-জরিমানা

পাকুন্দিয়ায় শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি কম, বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের ক্ষোভ

পাকুন্দিয়ায় শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি কম, বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এমপি জালাল উদ্দীনের ক্ষোভ

কৃতী শিক্ষার্থীদের সারওয়ার আলমের মতো সৎ ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান জানালেন এমপি জালাল উদ্দীন

কৃতী শিক্ষার্থীদের সারওয়ার আলমের মতো সৎ ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান জানালেন এমপি জালাল উদ্দীন

সর্বশেষ