পাকুন্দিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আবু হানিফ | পাকুন্দিয়া
নভেম্বর ৭, ২০২৬
পাকুন্দিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পাকুন্দিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস.এ.এম. মিনহাজ উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিক হোসেন রিপন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. মমতাজ উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা নাজমুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের রাজনৈতিক ইতিহাস, জাতীয় ঐক্য, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা দেশের উন্নয়ন, শান্তি ও অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

বর্ষাগাতী বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী উপস্থিতি ও পাঠদান কার্যক্রম নিয়ে অসংগতি

বর্ষাগাতী বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী উপস্থিতি ও পাঠদান কার্যক্রম নিয়ে অসংগতি

চরকাওনা মুনিয়ারীকান্দা দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

চরকাওনা মুনিয়ারীকান্দা দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দুই বছর পর পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন

দুই বছর পর পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন

পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের জেল-জরিমানা

পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের জেল-জরিমানা

পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবসে ২০ লাখ ২০ হাজার টাকার যুবঋণ বিতরণ

পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবসে ২০ লাখ ২০ হাজার টাকার যুবঋণ বিতরণ

পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের তাগিদ

পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের তাগিদ

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সর্বশেষ