পাকুন্দিয়ায় জাতীয় সমবায় দিবসের র‌্যালি ও আলোচনা সভা

আবু হানিফ | পাকুন্দিয়া
নভেম্বর ৮, ২০২৬
পাকুন্দিয়ায় জাতীয় সমবায় দিবসের র‌্যালি ও আলোচনা সভা

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সকালে পাকুন্দিয়া উপজেলা পরিষদের সামনে থেকে পৌরসদরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলায় সমবায় কর্মকর্তা চন্দ্র সিনহা।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল হক মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া সমবায়ীদের পক্ষে পাকুন্দিয়া রিকশাচালক সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. রফিকুল ইসলাম, বন্ধন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মো. আরিফ হোসেন, আপন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মো. খোকন মিয়া, সেতু বন্ধন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ শহিদুল আলম এবং পাবদা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সহসভাপতি মোছা. রাবিয়া আক্তার বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সঞ্চয় ও সম্মিলিত উদ্যোগের ভিত্তিতে স্বাবলম্বী হওয়া সম্ভব।

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ