জুলফিকার সভাপতি, ছিদ্দিক সাধারণ সম্পাদক

কটিয়াদীতে শারীরিক শিক্ষা শিক্ষক পরিষদের কমিটি

মাসুম পাঠান | কটিয়াদী
সেপ্টেম্বর ১৩, ২০২৬
কটিয়াদীতে শারীরিক শিক্ষা শিক্ষক পরিষদের কমিটি

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক পরিষদের কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার শারীরিক শিক্ষা শিক্ষকদের উপস্থিতিতে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিতে সর্বসম্মতি ক্রমে লোহাজুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক জহিরুল হক জোয়ারদার জুলফিকারকে সভাপতি এবং বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে অন্যদের মধ্যে সহ-সভাপতি মো. শফিকুর রহমান সবুজ- আচমিতা জর্জ ইন্সটিটিউট,  মো. নজরুল ইসলাম- ফেকামারা কামিল মাদ্রাসা ও জেসমিন আরা- ঝাকালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক সন্ধ্যা রানী রায়- কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার- করগাঁও উচ্চ বিদ্যালয়, অর্থ সম্পাদক হাদিউল ইসলাম- হাজেরা  সুলতান উচ্চ বিদ্যালয়, ক্রীড়া সম্পাদক কুতুব উদ্দিন- মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়, প্রচার ও মিডিয়া সম্পাদক তারিকুল ইসলাম তারেক- ঝিড়ারপাড় দারুল উলুম আলিম মাদ্রাসা, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আলী আকবর- মসূয়া উচ্চ বিদ্যালয়, মহিলা বিষয়ক সম্পাদক রচনা বেগম- বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজ এবং সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল হালিম- জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ