কিশোরগঞ্জে জেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার | রাজনীতি
নভেম্বর ১১, ২০২৫
কিশোরগঞ্জে জেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

কাউন্সিলদের সরাসরি ভোটে নবনির্বাচিত কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ জেলার নির্বাচন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এডভোকেট মো. মিজানুর রহমান।

কমিটির সদস্য সচিব এডভোকেট মো. শরীফুল ইসলাম শরীফের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মো. জালাল উদ্দিন, জিপি এডভোকেট জালাল মোহাম্মদ গাউস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতন, স্পেশাল পিপি এডভোকেট এ.এম. সাজ্জাদুল হক, এডভোকেট মীর ইকবাল হোসেন বিপ্লব, এডভোকেট আবু সায়েম মজুমদার প্রমুখসহ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বক্তারা নবনির্বাচিত জেলা বিএনপি নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সংগঠনের ভিত্তি মজবুত করার পাশাপাশি গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম ও জেলা বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের হাতে ফোরামের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়াসহ নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করা হয়।

রাজনীতি'র অন্যান্য খবর

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

সর্বশেষ